দক্ষিণ সুরমায় ফেনসিডিলসহ আটক ১
প্রকাশিত হয়েছে : ১২:০০:২১,অপরাহ্ন ১৪ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক :: সিলেটে ফেনসিডিলসহ জামাল আহম্মদ (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। তিনি জকিগঞ্জ উপজেলার গাগলাজুর গ্রামের আশিক আলীর ছেলে। শনিবার সকাল পৌনে ১১টায় নগরীর দক্ষিণ সুরমার জকিগঞ্জ সড়কের ওভারব্রিজ এলাকা থেকে র্যাবের একটি টহল দল তাকে আটক করে।এসময় তার কাছ থেকে ২৫ বোতল ফেনসিডিল ও ১০ বোতল জেনোসিডিল উদ্ধার করা হয়। তাকে মহানগরীর দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ এর মিডিয়া উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।






