কোম্পানীগঞ্জে ৪ লাখ টাকার বিদেশি মদ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ৮:০৫:১৫,অপরাহ্ন ১৪ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক :: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ২৭০ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মদের আনুমানিক মূল্য প্রায় চার লাখ পাঁচ হাজার টাকা।শনিবার (১৪ মার্চ) ভোরে সীমান্তের টনিরদিক এলাকা থেকে এ মদ উদ্ধার করা হয়।বিজিবি-৫ ব্যাটালিয়নের আওতাধীন কালাইরাগ সীমান্ত ফাঁড়ির হাবিলদার হারুনুর রশিদ এ তথ্য নিশ্চিত করেন।






